ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪৯ সময়
ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর মরদেহ গুমের উদ্দেশ্যে শরীরের অংশ বিচ্ছিন্ন করার চেষ্টার অভিযোগও উঠেছে। এ ঘটনায় মাত্র ৭ ঘণ্টার মধ্যে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম এ তথ্য জানান।


পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে খুঁজতে শুরু করেন তার মা। একপর্যায়ে বাসার দরজার সামনে শিশুটির একটি জুতা পড়ে থাকতে দেখেন তিনি। সন্দেহ হলে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেওয়া হলে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে শিশুটির মরদেহ পাওয়া যায়।


ঘটনার পর মূল অভিযুক্ত জানালার গ্রিল কেটে পালিয়ে যান বলে জানায় পুলিশ। তবে তার স্ত্রীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির এই কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর রক্তক্ষরণ শুরু হলে তাকে হত্যা করা হয় এবং মরদেহ গুমের উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্নসহ অন্যান্য অংশ কাটার চেষ্টা করা হয়।


পুলিশ আরও জানায়, অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তার স্ত্রীও জানিয়েছেন, তিনি একজন বিকৃত মানসিকতার মানুষ ছিলেন এবং তাকে নির্যাতন করতেন। ঘটনার পর পুলিশ, সিআইডি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর