ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো যুবকের মরদেহ হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, মেশিনগান নিয়ে হাজির বর-কনে!

অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাংলাদেশে একটি মহিষের নামকরণকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অল্প সময়ের
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ১১:১৩ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ১১:১৩ সময়
অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাংলাদেশে একটি মহিষের নামকরণকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে প্রায় ৭০০ কেজি ওজনের একটি এলবিনো জাতের মহিষকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে ডাকা হয়। এর বিশেষ বৈশিষ্ট্য হিসেবে মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিল রয়েছে বলে অনেকে মন্তব্য করেন। সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ নামটি রাখে।


এ ঘটনায় ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও জর্ডানের একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে— “বাংলাদেশে ট্রাম্প ও নেতানিয়াহু মহিষ দেখতে মানুষের ভিড়।”


থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট লিখেছে— “বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ ভাইরাল।” জর্ডানের রয়া নিউজ বলেছে— “বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ নজর কেড়েছে সবার।” ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে— “ঈদের আগে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ।”


যুক্তরাষ্ট্রভিত্তিক এমএসএন–এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়— “বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মতো দেখতে মহিষ নজর কেড়েছে সবার।” খামার কর্তৃপক্ষ জানায়, নামকরণটি কৌতূহল ও মজার উদ্দেশ্যেই করা হয়েছিল, যা এখন আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর