ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন

দিল্লির স্কুলে খেলাধুলার ক্লাস শেষে অজ্ঞান হয়ে ৯ বছরের ছাত্রীর মৃত্যু

ভারতের পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকার একটি স্কুলে মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্কুল চলাকালে প্রাণ হারিয়েছে নয় বছর বয়সী
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৭ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৭ সময়
দিল্লির স্কুলে খেলাধুলার ক্লাস শেষে অজ্ঞান হয়ে ৯ বছরের ছাত্রীর মৃত্যু
ভারতের পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকার একটি স্কুলে মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্কুল চলাকালে প্রাণ হারিয়েছে নয় বছর বয়সী এক ছাত্রী। খেলাধুলার ক্লাস শেষে শ্রেণিকক্ষে ফেরার পর হঠাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায় সে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রীর পরিবার। তাদের অভিযোগ, অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর ওই ছাত্রীকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা কিংবা সিপিআর দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তবে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ঘটনার পরপরই এক শিক্ষিকা ছাত্রীকে চেয়ারে বসানোর চেষ্টা করেন। এরপর দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুলে একজন নার্সও দায়িত্বে ছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এদিকে, ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

ময়নাতদন্ত ও চিকিৎসা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার একটি সিসিটিভি ভিডিও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে শ্রেণিকক্ষের ভেতরের দৃশ্য দেখা যায়। ওই সময় কক্ষে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিল এবং একজন শিক্ষিকা টেবিলে বসে ছিলেন। হঠাৎ এক ছাত্রীকে মেঝেতে পড়ে যেতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে শিক্ষিকা দ্রুত তার কাছে ছুটে যান এবং তাকে তুলে বসানোর চেষ্টা করেন। তবে তখন শিশুটিকে অচেতন অবস্থায় মনে হচ্ছিল। ভিডিওতে আরও দেখা যায়, পড়ে যাওয়ার কিছুক্ষণ আগে ছাত্রীটি সম্ভবত ক্লান্তি অনুভব করছিল এবং কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী