ঢাকা | |

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. আর. ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। বুধবার
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. আর. ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। বুধবার (২০ মে) বেলা ১২টায় রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে নতুন দায়িত্ব পালন শুরু করবেন তিনি। জানা গেছে, ওই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।


এর আগে স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এম. আর. ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ৭ মে জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এবং ১৪ মে এটি দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে গেজেট প্রকাশ করা হয়।


বগুড়া পৌরসভা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় ১২টি ওয়ার্ড নিয়ে পরিচালিত হওয়ার পর ২০০৬ সালে পৌরসভাকে ২১টি ওয়ার্ডে উন্নীত করা হয় সিটি কর্পোরেশনের কাঠামোর দিকে অগ্রসর হওয়ার অংশ হিসেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!