ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: আহত ৪, আটক ৩

রাজধানীতে এক রাতেই একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৭ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৭ সময়
রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: আহত ৪, আটক ৩

রাজধানীতে এক রাতেই একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে পৃথক ককটেল বিস্ফোরণে এক নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। একই রাতে মোহাম্মদপুরে একটি পার্কিং করা ট্রাকে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এর পাশাপাশি রাজধানীর পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণের প্রস্তুতি ও হামলার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৮ নভেম্বর সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।


প্রথম ঘটনা ঘটে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের পাশে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। পুলিশ জানায়, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হলে সেটি সড়কে বিস্ফোরিত হয়। এতে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্যামপুরের দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর হৃদয় নামের একজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে বিস্ফোরণের সঙ্গে তার সুনির্দিষ্ট সংশ্লিষ্টতা এবং তার বিস্তারিত পরিচয় যাচাই করা হচ্ছে।


রাত ১০টার দিকে শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি ট্রাকস্ট্যান্ডের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ট্রাকস্ট্যান্ডের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই অগ্নিসংযোগ হয়ে থাকতে পারে। কারণ, ঘটনার সময় সেখানে সাতজন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন।


এদিকে একই রাতে বসুন্ধরা ও উত্তরখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ দিপু তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।


অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরখানের হেলাল মার্কেট এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, উত্তরখানের ওজাপাড়া এলাকায় একটি বাড়িতে ককটেল হামলার ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে রাজধানীর একাধিক এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, একজনকে আটক এবং দুইজনকে গ্রেপ্তারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা রয়েছে এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ