ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

বছরের সর্বনিম্ন অবস্থানে দুবাইয়ের স্বর্ণের দাম

দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। বুধবার ১৮ নভেম্বর বাজার খোলার পর নতুন করে দরপতনের ফলে চলতি বছরের
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৫ সময়
বছরের সর্বনিম্ন অবস্থানে দুবাইয়ের স্বর্ণের দাম

দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। বুধবার ১৮ নভেম্বর বাজার খোলার পর নতুন করে দরপতনের ফলে চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। একই সঙ্গে বিশ্ববাজারেও স্বর্ণ ও রুপার দামে বড় পতন দেখা গেছে। দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী, বুধবার বাজার শুরুর সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৮ দিরহাম কমে দাঁড়িয়েছে ৪৫৬ দশমিক ২৫ দিরহামে। ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে প্রতি গ্রাম ৪২২ দশমিক ৫০ দিরহাম, ২১ ক্যারেট ৪০৫ দশমিক ২৫ দিরহাম, ১৮ ক্যারেট ৩৪৭ দশমিক ২৫ দিরহাম এবং ১৪ ক্যারেট স্বর্ণ ২৭১ দিরহামে বিক্রি হচ্ছে।


শুধু দুবাই নয়, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে চাপ অব্যাহত রয়েছে। স্পট স্বর্ণের দাম ২ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৮২ ডলারে নেমে এসেছে। একই সময়ে রুপার দামও ৩ দশমিক ৪৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ দশমিক ৮৩ ডলারে লেনদেন হচ্ছে। দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী। গত অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই দাম প্রতি গ্রাম ৫০০ দিরহামের নিচে অবস্থান করছে। বাজারের এই পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন প্রত্যাশাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।


সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচার মতে, জ্বালানি-নির্ভর মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আরও কঠোর নীতি নিতে পারে—এমন ধারণা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। ফেডওয়াচের তথ্য অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯৬ দশমিক ৫ শতাংশ বলে মনে করছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি ২০২৭ সালের মার্চের মধ্যে আরও দুইবারের বেশি সুদের হার বাড়ানোর সম্ভাবনাও বাজারে বিবেচনায় রয়েছে।


বিজয় ভালেচা জানান, মঙ্গলবার সকালে স্বর্ণের দাম সামান্য বাড়লেও সামগ্রিক বাজার পরিস্থিতি এখনো স্বর্ণের জন্য অনুকূল নয়। টানা তৃতীয় মাসের মতো ভোক্তা মূল্যস্ফীতির পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান আরও জোরালো হয়েছে। এদিকে সুদের হার বাড়ার প্রত্যাশায় যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফা বেড়েছে এবং ডলার শক্তিশালী হয়েছে। আর এই দুটি বিষয়ই স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ স্বর্ণ কোনো সুদ দেয় না এবং আন্তর্জাতিক বাজারে এর মূল্য ডলারে নির্ধারিত হয়।


সূত্র: খালিজ টাইমস

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ