ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

চাকরি খোঁজার বদলে চাকরি দেওয়ার মতো উদ্যোক্তা তৈরি করতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী চার বছরে দেশের ৬৪
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ৩:২১ সময়
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

চাকরি খোঁজার বদলে চাকরি দেওয়ার মতো উদ্যোক্তা তৈরি করতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নারী-পুরুষ উভয়ের জন্য নেওয়া এই উদ্যোগ বাস্তবায়ন হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। রোববার ২২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তা হতে আগ্রহীদের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সরকারের পরিকল্পনা শুধু নতুন উদ্যোক্তা তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতার কথা বিবেচনা করে শিগগিরই ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতিমালা অনুমোদন করবে মন্ত্রিসভা। এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে মোট দেশজ উৎপাদনে কুটির ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে এই খাতে ২৫ লাখ কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও রয়েছে। উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতেও নেওয়া হচ্ছে বড় উদ্যোগ। আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যের নকশা ও মান উন্নয়নে একটি সৃজনশীল নকশা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।


দেশীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তুলতেও পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য সিঙ্গাপুর ও লন্ডনের বিভিন্ন বাণিজ্য মেলায় বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।


তিনি বলেন, শুধু চাকরি খুঁজে সময় নষ্ট না করে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করতে হবে। আর সেই সুযোগ তৈরিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ১৩তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী