ঢাকা | |

অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া পাঠানোর নামে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ১১:১৬ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ১১:১৬ সময়
অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া পাঠানোর নামে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১৯ মে) পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গত ১৭ মে নীলফামারীর সৈয়দপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. খাইরুল ইসলাম (২৪) এবং মো. জাবেদুল ইসলাম (৩৮)।


পিবিআই সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ সামালকে ইমো অ্যাপ ও অস্ট্রেলিয়ান নম্বর ব্যবহার করে একটি চক্র যোগাযোগ করে। পরে বিদেশে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন ধাপে তার ও স্বজনদের বিকাশ নম্বর থেকে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। পরে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা।


এ ঘটনায় গত ১৫ মার্চ সরাইল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরবর্তীতে মামলাটির তদন্তভার নেয় পিবিআই ব্রাহ্মণবাড়িয়া। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে চক্রের সদস্যদের শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে বলে জানিয়েছে পিবিআই। এর আগে চক্রের মূল হোতা স্বপন কুমার রায়কে গ্রেপ্তার করা হয়। তিনি ‘উৎসব ফার্মেসী’র মালিক ছিলেন বলে জানা গেছে।


পিবিআই জানায়, এটি একটি আন্তর্জাতিক সাইবার ও ভিসা প্রতারক চক্র, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত। ভুয়া সফলতার ভিডিও তৈরি করে ফেসবুকে প্রচার করা হতো এবং বিকাশ এজেন্টদের মাধ্যমে অর্থ লেনদেন করা হতো। চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পিবিআই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের