ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি'

পাঁচ দেশ সফরের শেষ ধাপে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের শুরুতেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ২:৪৫ সময়
মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি'

পাঁচ দেশ সফরের শেষ ধাপে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের শুরুতেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উষ্ণ অভ্যর্থনা ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে ‘মেলোডি’ জুটি। রোমে পৌঁছানোর পর দুই নেতা একসঙ্গে নৈশভোজে অংশ নেন এবং গাড়িতে করে শহর পরিদর্শন করেন। পরে তারা ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনে যান। নৈশ আলোয় আলোকিত কলোসিয়ামের সামনে মোদির সঙ্গে একটি সেলফি তুলে মেলোনি তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “রোমে স্বাগত বন্ধু।”


অন্যদিকে প্রধানমন্ত্রী মোদিও সফরের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জানান, প্রথম দিনেই তাদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত-ইতালি সম্পর্ক আরও জোরদার করতে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এই সফরকে কেন্দ্র করে অনলাইন দুনিয়ায় আবারও জনপ্রিয় হয়ে উঠেছে ‘মেলোডি’ হ্যাশট্যাগ, যা মেলোনি ও মোদির নামের সমন্বয়ে তৈরি।


বিশ্লেষকদের মতে, এই বৈঠক ভারত ও ইতালির মধ্যকার কৌশলগত সম্পর্ক, বাণিজ্য এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ইঙ্গিত বহন করছে। এর আগে ২০২৪ সালের জুনে জি-৭ সম্মেলনে অংশ নিতে ইতালি সফর করেছিলেন নরেন্দ্র মোদি। সে সময়ও মেলোনি মোদির সঙ্গে সেলফি ও ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তখন থেকেই ‘মেলোডি’ শব্দটি অনলাইনে জনপ্রিয় হয়ে ওঠে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস