ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক: শাকিব খান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়। শাকিব খান বলেন, বিচারপ্রক্রিয়ায় অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ বারবার
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২৫ সময়
জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক: শাকিব খান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়। শাকিব খান বলেন, বিচারপ্রক্রিয়ায় অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ বারবার সামনে আসে। তিনি বলেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন। নির্দিষ্ট মূল্যায়ন মানদণ্ড নির্ধারণ এবং বাইরের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা জরুরি। সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় স্বজনপ্রীতি দূর করতে শাকিব খান স্বচ্ছ কমিটি, অনলাইন স্কোরিং পদ্ধতি ও পাবলিক রিপোর্ট প্রকাশের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে প্রকৃত মেধাবীরা উৎসাহ পাবেন।


তিনি বলেন, দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা অনেক কমে গেছে। তাই সারা দেশে নতুন প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া উচিত। বন্ধ ও জরাজীর্ণ প্রেক্ষাগৃহ সংস্কারের জন্য স্বল্প সুদে ঋণ, করছাড় ও পুনর্গঠন তহবিল গঠন করা যেতে পারে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে আধুনিক মাল্টিপ্লেক্স স্থাপন ও কম আসনের ডিজিটাল মিনি প্রেক্ষাগৃহ তৈরি করে স্থানীয় উদ্যোক্তাদের সুযোগ দেওয়া যেতে পারে। নতুন প্রেক্ষাগৃহে ভ্যাট ও ট্যাক্সছাড়, প্রজেকশন ও সাউন্ড যন্ত্রে শুল্ক কমানো হলে বিনিয়োগ বাড়বে।


শাকিব খান আরও বলেছেন, প্রেক্ষাগৃহ শুধু সিনেমা প্রদর্শনের জায়গা নয়, সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবেও গড়ে তোলা উচিত। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও পরিবারবান্ধব কনটেন্ট প্রদর্শনের মাধ্যমে দর্শক বৃদ্ধি করা সম্ভব।


তিনি সরকারকে পেশাদার, ঝামেলামুক্ত ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার