ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বড় একটি অংশ ইতোমধ্যে কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫১ সময়
লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বড় একটি অংশ ইতোমধ্যে কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা ও সমমর্যাদার মিলিয়ে প্রায় ২০ জন তাদের পাসপোর্ট জমা দিয়েছেন। লাল পাসপোর্ট জমা দেওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য উপদেষ্টা **নূরজাহান বেগম**সহ আরও অনেকে।


এ ছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব লাল পাসপোর্ট জমা দিয়েছেন। দায়িত্ব হস্তান্তরের পরপরই সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেন।


সরকারের এক কর্মকর্তা জানান, বিদায়ী উপদেষ্টাদের বেশিরভাগই পাসপোর্ট জমা দিয়েছেন। যারা এখনো দেননি, তারাও নির্দিষ্ট সময়ের মধ্যে তা হস্তান্তর করবেন বলে সংশ্লিষ্ট সূত্রের আশা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার