ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

শিক্ষা মন্ত্রণালয়ে মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন সরকারে শিক্ষা খাতে নেতৃত্বে পরিবর্তন এসেছে। তারেক রহমান–এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পেয়েছেন এহছানুল
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৬ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৬ সময়
শিক্ষা মন্ত্রণালয়ে মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন সরকারে শিক্ষা খাতে নেতৃত্বে পরিবর্তন এসেছে। তারেক রহমান–এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পেয়েছেন এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ববি হাজ্জাজকে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় এহছানুল হক মিলনের ঘনিষ্ঠ সূত্রে। এর আগে ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের সময় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ বিরতির পর এবার একই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্বে ফিরছেন তিনি।


অন্যদিকে, প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই ববি হাজ্জাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা ববি হাজ্জাজ পেশাগত জীবনে শিক্ষকতা করেছেন এবং শিক্ষা খাতে তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।


উল্লেখ্য, মঙ্গলবার সকালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা এখনো শপথ নেননি।


এদিকে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার