ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

মঙ্গলবার সকালে নির্বাচিতদের, বিকেলে নতুন সরকারের শপথগ্রহণ

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায়
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:১৩ সময়
মঙ্গলবার সকালে নির্বাচিতদের, বিকেলে নতুন সরকারের শপথগ্রহণ

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। পরে বিকাল ৪টায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে।


এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শপথ অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সাময়িকভাবে সীমিত থাকবে। বিকল্প সড়ক ব্যবহারের মাধ্যমে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।


জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তবে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানিয়েছে, তারা আপাতত সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন; সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিষয়টি সংশোধনী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।


এদিকে ১৬ মাস পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার