ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

চতুর্থ দিনের শুনানির প্রথম ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি, ৫ জনের বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে।
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৫ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৫ সময়
চতুর্থ দিনের শুনানির প্রথম ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি, ৫ জনের বাতিল ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি চলছে। শুনানি শুরুর প্রথম ঘণ্টায় ১২টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৬টি আপিল মঞ্জুর হয়েছে। পাঁচটি আপিল নামঞ্জুর হয়েছে এবং একজন অনুপস্থিত রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনারও আছেন। আপিল শুনানিতে দেখা গেছে, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মণ্ডলের দ্বৈবচয়নের ভোটারদের গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে, নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমানের এক শতাংশ ভোটারের কোটা পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে, পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ৩০ কোটি টাকা ঋণখেলাপি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে, সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় ভুয়া স্বাক্ষর থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে এবং জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ার বেগমের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় কোন স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া কুমিল্লা-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান এখনও পর্যন্ত শুনানিতে অনুপস্থিত রয়েছেন।


গত তিনদিনের আপিলে ১৫০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার