ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

কুমিল্লা-২: সীমানা পরিবর্তন করে ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:০ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:০ সময়
কুমিল্লা-২: সীমানা পরিবর্তন করে ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত ছবি : সংগৃহীত

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির মো. রেজাউল হক। আদালতে এই আবেদনের ওপর শুনানি করেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী। পরে আইনজীবীরা বলেন, এই আদেশের পর কুমিল্লা-১ আসনে মেঘনা ও দাউদকান্দি ও কুমিল্লা-২ আসনে হোমনা ও তিতাস উপজেলা বহাল থাকলো। 


এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার