ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১২ আমল কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা ‘শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো’ জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৬ বস্তা সরকারি চাল রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে বাসা ভাড়ার বিনিময়ে স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি: স্বামী ও বাড়িওয়ালা গ্রেপ্তার চাহিদার চেয়ে বেশি গরু জামালপুরে, অনলাইনেও চলছে বেচাকেনা পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

টোকিওতে জামায়াত আমিরকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে টোকিওতে
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৫৪ সময়
টোকিওতে জামায়াত আমিরকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে টোকিওতে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে) বিকাল সাড়ে তিনটায় টোকিওর কামিনাকায়াতোস্থ তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান হবে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা।


তিনি আরও বলেন, ‘৪৭, ‘৭১ ও ‘২৪— প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে দেশের মানুষ রক্ত দিয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদ ও রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।’ জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ইতিহাসে যাদের অবদান রয়েছে, তাদের যথাযথভাবে স্মরণ রাখা এবং সংশ্লিষ্ট ঘটনার বিচার নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। প্রবাসীদের উদ্দেশে তিনি বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্ব দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। বক্তারা প্রবাসীদের অধিকার রক্ষা, গণআন্দোলনের অর্জন ও ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে। পরে প্রবাসী শিশু-কিশোররা বাংলা, আরবি ও জাপানি ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ