ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

মীর শাহে আলমের বক্তব্যকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর একটি মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২৩ সময়
মীর শাহে আলমের বক্তব্যকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর একটি মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, অভিযোগের সত্যতা থাকলে সংশ্লিষ্ট ফাইলটি আগামীকালের মধ্যেই জনসমক্ষে প্রকাশ করা উচিত। শনিবার (২৩ মে) সন্ধ্যায় ফেসবুক লাইভে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ এসব মন্তব্য করেন।


তিনি বলেন, প্রতিমন্ত্রী অভিযোগ করেছেন যে সচিবের স্বাক্ষর ছাড়াই একটি ফাইল অনুমোদন করা হয়েছে। তবে তিনি প্রশ্ন তোলেন, কোন ফাইলের কথা বলা হচ্ছে এবং প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসনিক কাঠামো অনুযায়ী সচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ফাইল প্রক্রিয়াকরণ হয়, এবং চূড়ান্ত অনুমোদন মন্ত্রী বা উপদেষ্টার এখতিয়ারভুক্ত।


তিনি দাবি করেন, বিষয়টি আংশিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। “এভাবে উপস্থাপন করলে মনে হয় কোনো নিয়ম না মেনে গোপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সঠিক নয়,”—বলেন তিনি। প্রতিমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যদি নির্দিষ্ট কোনো ফাইল নিয়ে অভিযোগ থাকে, তবে তা প্রকাশ্যে আনা উচিত। একই সঙ্গে তিনি জানান, যে কোনো নির্দিষ্ট ফাইলের বিষয়ে তিনি ব্যাখ্যা দিতে প্রস্তুত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ