ঢাকা | |

অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন

আইপিএলে যেখানে চার-ছক্কার ঝড় আর বোলারদের জন্য কঠিন পরীক্ষা নিত্যদিনের বিষয়, সেখানে বরাবরই ব্যতিক্রম ছিলেন জাসপ্রিত বুমরাহ। তবে
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ২:৪৫ সময়
অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন

আইপিএলে যেখানে চার-ছক্কার ঝড় আর বোলারদের জন্য কঠিন পরীক্ষা নিত্যদিনের বিষয়, সেখানে বরাবরই ব্যতিক্রম ছিলেন জাসপ্রিত বুমরাহ। তবে এবারের আসরে সেই চেনা ধার একেবারেই দেখা যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকা পেসারের বোলিংয়ে। ১৩ ম্যাচ খেলেও এখন পর্যন্ত মাত্র ৪টি উইকেট পেয়েছেন তিনি, যা নিয়ে ক্রিকেট অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট নিয়েই খেলেছিলেন বুমরাহ এবং সেই চোটের প্রভাব এখনও তার পারফরম্যান্সে পড়ছে।


জয়াবর্ধনে বলেন, “বিশ্বকাপ থেকে ফেরার পরও বুমরাহ পুরোপুরি ফিট ছিল না। হালকা চোট নিয়েই সে পুরো টুর্নামেন্ট খেলেছে। তাই আইপিএলের শুরুতে তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছিল।” তিনি আরও জানান, আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ মূলত বুমরাহর জন্য পুনর্বাসনের অংশ ছিল। এ কারণে তার স্বাভাবিক বোলিং গতি ও ধার কিছুটা কমে যায়।


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ ১৪টি উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। মাত্র ৬.২১ ইকোনমি রেটে বোলিং করে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে চলতি আইপিএলে তার পারফরম্যান্স একেবারেই বিবর্ণ। ২০১৫ সালের পর এই প্রথম আইপিএলে ওভারপ্রতি ৮-এর বেশি রান দিয়েছেন তিনি। বর্তমানে তার ইকোনমি রেট ৮.৩৬।


মাহেলা জয়াবর্ধনে বলেন, “এখন সে ধীরে ধীরে ছন্দে ফিরছে। তবে একজন বোলার যখন ইনজুরি সামলে মাঠে ফেরে, তখন পারফরম্যান্সের পাশাপাশি নিজের শারীরিক অবস্থাও সামলাতে হয়। এতে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা প্রভাব পড়ে।” শুধু বুমরাহ নন, বাজে সময় যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সেরও। যৌথভাবে সর্বোচ্চ শিরোপাজয়ী দলটি এবারের আইপিএলে ১৩ ম্যাচে মাত্র ৪টিতে জয় পেয়েছে। ইতোমধ্যে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তাদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের