ঢাকা | |

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আব্দুল্লাহ

জনগণ কাঙ্ক্ষিত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে দাবি করে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আব্দুল্লাহ

জনগণ কাঙ্ক্ষিত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে দাবি করে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, দেশে বিভিন্ন ধরনের সুবিধাভিত্তিক কার্ড থাকলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা থেকে বঞ্চিত।


হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, স্বাস্থ্যসেবা খাতে আইসিইউ সংকট, চাকরি নিয়োগে অনিয়ম ও ঘুষ, এবং থানায় দালাল চক্রের প্রভাবের কারণে সাধারণ মানুষ নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছে। তিনি আরও বলেন, বিচারহীনতা, দুর্নীতি এবং আইনের সঠিক প্রয়োগ না থাকায় মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তার দাবি অনুযায়ী, গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি, ফলে অনেক ভুক্তভোগী আইনি ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করছেন।


এনসিপির এই নেতা মনে করেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে পূর্ণ গ্রহণযোগ্যতা পাবে না। তিনি বিচারব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের