ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বারের শোক, এজলাসে ওঠেননি বিচারকরা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতি। একই সঙ্গে আদালতের কার্যক্রমে
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৫৬ সময়
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বারের শোক, এজলাসে ওঠেননি বিচারকরা ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতি। একই সঙ্গে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনটি। সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে আজ মঙ্গলবার ঢাকার অধস্তন আদালতের বিচারকরা এজলাস ওঠা থেকে বিরত থাকেন। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলেছে।


আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন গণতন্ত্রের আপসহীন সংগ্রামে অবিচল থাকা এক মহীয়সী নারী, গণতন্ত্রের মাতা, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে কাঁদিয়ে সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেক ঢাকার সব আদালতের কার্যক্রমে আইনজীবী সদস্যরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

ঢাকার সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা দিয়ে জানান, আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ নেবেন না। পরে মিটিং শেষে সিএমএম আদালতের বিচারকরা এজলাসে না ওঠার বিষয়ে সিদ্ধান্ত নেন। তবে আদালতের দাপ্তরিক কাজ স্বাভাবিক নিয়মে চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা