ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার ২০ বছরের অলিখিত নিষেধাজ্ঞার পর কলকাতার আমন্ত্রণেই প্রত্যাবর্তন তসলিমা নাসরিনের আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি আদমজী ইপিজেডের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট দুপুরের মধ্যে ঢাকাসহ পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা মোসাদের সহায়তায় ক্ষমতায় ফেরার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন

বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট স্পেন দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে। সৌদি আরবের বিপক্ষে একপেশে খেলায় ৪-০ গোলের বড়
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন

বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট স্পেন দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে। সৌদি আরবের বিপক্ষে একপেশে খেলায় ৪-০ গোলের বড় জয় তুলে নেয় স্প্যানিশরা। এর আগে টুর্নামেন্টের শুরুতে কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে কিছুটা চাপে পড়ে স্পেন। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরে শক্তিশালী পারফরম্যান্স দেখায় তারা। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। মাত্র ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল, যিনি প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই নজর কাড়েন। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নামলেও এবার শুরু থেকেই দায়িত্ব নিয়ে খেলেন তিনি।


এরপর ম্যাচের ২১ ও ২৪ মিনিটে টানা দুই গোল করেন মিকেল ওয়ারসাবাল, ফলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে চলে যায়। বিরতিতে স্পেন এগিয়ে থাকে ৩-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল পায় স্পেন। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার শট ফিরিয়ে দেন সৌদি গোলরক্ষক, তবে বল লেগে যায় হাসান আল তামবাকতির শরীরে এবং তা জড়িয়ে যায় জালে—যা আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়।


শেষ দিকে যোগ করা সময়ে ফেরান তোরেস একটি গোল করলেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম