ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে মাদকাসক্তি দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ৩:১৭ সময়
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে মাদকাসক্তি দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ের এক গবেষণায় দেশে মাদক ব্যবহারের এই চিত্র উঠে এসেছে।


তিনি বলেন, নতুন ধরনের কৃত্রিম ও আধা-কৃত্রিম মাদকের বিস্তারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে বিপুলসংখ্যক তরুণ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর জন্য বড় হুমকি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের সরকারি নিরাময় কেন্দ্রগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে এবং নতুন পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজও চলছে।


তিনি আরও জানান, সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর প্রধান সরকারি নিরাময় কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির কাজও চলমান রয়েছে। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকেও মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সম্পৃক্ত করতে উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ লক্ষ্যে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।


চলতি অর্থবছরে দেশের ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প