ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, প্রবেশ উন্মুক্ত ‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রচলিত পথ এড়িয়ে বিকল্প রুটে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কার হাতে, রবিবার জানাবেন প্রেসিডেন্ট মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য অনুমোদিত ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের সুবিধার কথা বিবেচনা করে ভিসা আন্ডারটেকিং ফর্মের (Visa Undertaking Form) কাঠামো আরও সহজ করেছে ঢাকায় অবস্থিত
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৭ সময়
ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন
বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের সুবিধার কথা বিবেচনা করে ভিসা আন্ডারটেকিং ফর্মের (Visa Undertaking Form) কাঠামো আরও সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। নতুন ফর্মের মাধ্যমে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য সহজে বুঝতে ও পূরণ করতে পারবেন। এতে ভিসা আবেদনের জন্য এজেন্টের ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে। 

প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ফর্মটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (IVAC) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নতুন ফর্মে সব ধরনের ভিসা আবেদনের নথি জমা দেওয়ার প্রক্রিয়ায় সামঞ্জস্য আনতে একটি অভিন্ন কাঠামো রাখা হয়েছে। ফলে আবেদনকারীদের জন্য ফর্ম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ধাপগুলো আরও সহজ ও সুবিধাজনক হবে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ফর্মে আনা এই পরিবর্তনের কারণে ভিসা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে নতুন কোনো শর্ত যুক্ত হয়নি। আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছন্দ ও আবেদনবান্ধব করা এবং আবেদনকারীদের ভোগান্তি কমানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই ফর্মটি সংশোধন করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল