ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে জেলা
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২২ সময়
সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত ছবি : সংগৃহীত

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং শতভাগ ফিটনেস নিশ্চিত না হওয়া পর্যন্ত আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


সভার মূল সিদ্ধান্তসমূহ—


জরুরি পরীক্ষা : নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসকে শনিবার রাতের মধ্যেই সচল জাহাজগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফিটনেস পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।


কেবলমাত্র পরীক্ষায় উত্তীর্ণ জাহাজগুলোই রবিবার চলাচলের অনুমতি পাবে।

তদন্ত কমিটি : অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


যাত্রী সমন্বয় : যেসব জাহাজের যাত্রা বাতিল হবে, সেগুলোর পর্যটকদের অন্য অনুমোদিত জাহাজে যাতায়াতের ব্যবস্থা করবে জেলা প্রশাসন।


প্রসঙ্গত, গত শনিবার সকাল ৭টার দিকে নুনিয়ারছড়া ঘাটে যাত্রী তোলার ঠিক আগ মুহূর্তে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ আগুন লাগে।


ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের নিচতলায় ঘুমন্ত অবস্থায় নুর কামাল নামে এক কর্মচারী নিহত হন। তবে জাহাজে ১৯৪ জন পর্যটক ওঠার আগেই এই দুর্ঘটনা ঘটায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।


সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, মাঝসমুদ্রে এই অগ্নিকাণ্ড ঘটলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল