ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চিরচেনা সুর মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ইউরোপে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি ও কম যেসব দেশে ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার বিমা কোম্পানির অনিয়মে হাত দেওয়ার পর থেকেই বাধা আসা শুরু হয়েছে: অর্থমন্ত্রী মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় স্বরাষ্ট্রমন্ত্রী

গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান

ইরানের আকাশসীমার কাছাকাছি গিয়ে সতর্কতামূলক গুলির মুখে পড়েছে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫৯ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫৯ সময়
গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান

ইরানের আকাশসীমার কাছাকাছি গিয়ে সতর্কতামূলক গুলির মুখে পড়েছে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দাবি, তাদের নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি ছোড়ার পর তীব্র কৌশল করে দিক পরিবর্তন করতে বাধ্য হয় মার্কিন যুদ্ধবিমানটি। শুক্রবার ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের বরাতে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী জলযানগুলোকে আকাশপথ থেকে নিরাপত্তা দেওয়ার সময় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে। তখন সেটিকে সতর্ক করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি ছোড়া হয়।


আইআরজিসির দাবি, সতর্কতামূলক গুলির মুখে পড়ার পর যুদ্ধবিমানটি দ্রুত কৌশল পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে সরে যায়। এ ঘটনায় হরমুজ প্রণালির বিধিবিধান লঙ্ঘনের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। আইআরজিসি বলেছে, এই কৌশলগত জলপথ দিয়ে চলাচলের নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য। নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকলে লঙ্ঘনকারী এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। মার্কিন সামরিক কমান্ডারদের উদ্দেশে আইআরজিসি আরও বলেছে, ইরানের আকাশসীমা তাদের সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘লাল রেখা’। মার্কিন যুদ্ধবিমান বারবার আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


আইআরজিসির দাবি, এমন পরিস্থিতিতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের মতো পরিণতি ঘটতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর গত ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। তেহরান তখন জানায়, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদে চলাচলের জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় প্রয়োজন।


সূত্র: ফার্স নিউজ

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত