ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অন্তঃকলহে জাজিরায় দুজন মারা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে ককটেল হামলা মোহাম্মদপুরে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই শতাধিক পিঠার পসরা নিয়ে মিরপুরে এভেরোজের শীত উৎসব বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী রংপুর প্রেস ক্লাবের সামনে বোমা সদৃশ বস্তু, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে রাখা হয়েছে বলে ধারণা ডিবির এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কিত ভারতের প্রতিরক্ষা প্রধান ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত তিন বিজিবি সদস্যকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৩৪ সময়
আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত তিন বিজিবি সদস্যকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পিলখানায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়ে আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।


এর আগে গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় আহত হন খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েক মো. মনির হোসেন। হামলায় তার মাথায় আঘাত লাগে। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর তাকে পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে, গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান এবং সিপাহি রঞ্জু মিয়া।


লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। একই ঘটনায় সিপাহি রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত হয়। বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী