ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অন্তঃকলহে জাজিরায় দুজন মারা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে ককটেল হামলা মোহাম্মদপুরে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই শতাধিক পিঠার পসরা নিয়ে মিরপুরে এভেরোজের শীত উৎসব বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী রংপুর প্রেস ক্লাবের সামনে বোমা সদৃশ বস্তু, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে রাখা হয়েছে বলে ধারণা ডিবির এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কিত ভারতের প্রতিরক্ষা প্রধান ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

ভেনেজুয়েলার সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো

ভেনেজুয়েলায় যত দ্রুত সম্ভব নির্বাচন চান সাধারণ মানুষ। রাজধানী কারাকাসের কাছের শ্রমজীবী এলাকায় নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৮ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৮ সময়
ভেনেজুয়েলার সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো

ভেনেজুয়েলায় যত দ্রুত সম্ভব নির্বাচন চান সাধারণ মানুষ। রাজধানী কারাকাসের কাছের শ্রমজীবী এলাকায় নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো মতবিনিময়ে গেলে নির্বাচনের সময় জানতে চাওয়া হয়। জবাবে বাসিন্দারা সমস্বরে বলেন, ‘আগামীকাল, আগামীকাল।’ অর্থাৎ দীর্ঘ রাজনৈতিক সংকটের অবসান ঘটিয়ে দ্রুত ভোট চান তারা।


দেশজুড়ে এবং বিদেশে থাকা ভেনেজুয়েলার নাগরিকদের কাছ থেকে গণতান্ত্রিক সংস্কার নিয়ে মতামত সংগ্রহ করতেই মাচাদো এই উদ্যোগ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ১১ মাস পর শুরু হওয়া এই পরামর্শ কার্যক্রমে কয়েক মাসে ১০ লাখের বেশি মানুষের অংশগ্রহণের আশা করছে তার দল।


গত অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফেরেন মাচাদো। তবে যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলগুলোর একাংশের সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান আলোচনায় তাকে রাখা হয়নি। এরপরও তিনি কারাকাসের আশপাশের তিনটি শ্রমজীবী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। মাচাদো সেখানে পৌঁছালে মানুষ তাকে ‘স্বাধীনতা’ স্লোগানে স্বাগত জানায়। কেউ তাকে জড়িয়ে ধরেন, কেউ ছবি তোলেন, আবার কেউ আবেগে কেঁদেও ফেলেন।


কাম্পো-রিকো এলাকায় প্রায় ৩০ জন মানুষ একটি কম্পিউটার পর্দার সামনে বসে তার দলের তৈরি ‘সমঝোতার জায়গা’ নামের অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ২০টি প্রশ্নের উত্তর দেন। এসব প্রশ্নে বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মজুরি, পেনশন এবং সরকারি-বেসরকারি খাতের পাশাপাশি নির্বাচনের বিষয়ও উঠে আসে। অংশগ্রহণকারীরা মনে করেন, ২০২৭ সালের প্রথমার্ধেই নির্বাচন হওয়া উচিত। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিলেও এ বিষয়ে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ রয়েছে।


২০২৪ সালের নির্বাচনে বিরোধী দল প্রায় ৮০ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফলপত্র সংগ্রহ করেছিল। তাদের দাবি, এসব নথিতে বিরোধী প্রার্থীর বড় ব্যবধানে জয় দেখা যায়। তবে সাইবার হামলার কথা বলে সরকার বিস্তারিত ফলাফল প্রকাশ করেনি। মাচাদো বলেন, তার উদ্যোগের লক্ষ্য হলো ক্ষোভ ও প্রতিশোধের পরিবর্তে সত্য ও ন্যায়বিচারের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর এবং সব ভেনেজুয়েলানকে একটি পরিকল্পনার আওতায় ঐক্যবদ্ধ করা।


দেশটির সংকট তুলে ধরে তিনি জানান, প্রায় ৪০ লাখ শিশু স্কুলে যায় না, অবসরপ্রাপ্তরা অতি সামান্য পেনশন পান এবং অনেক এলাকায় প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। তার ভাষায়, মানুষের যত্ন নেওয়ার মধ্য দিয়েই দেশকে আবার সচল করতে হবে। অংশ নেওয়া তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত নাগরিক—অনেকেই মাচাদোর উদ্যোগকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ হিসেবে দেখছেন। ৬৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত এদুয়ার্দো আউলার বলেন, তার পরিবারের প্রজন্মের পর প্রজন্ম গণতন্ত্রে বিশ্বাসী। তার মতে, ভেনেজুয়েলার এখন পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রয়োজন এবং মাচাদো সেই গণতন্ত্রের প্রতীক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী