ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ ২ পর্যটককে অপহরণ, মুক্তিপণ দাবি

সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের কেনুয়ার খালের মুখ থেকে রিসোর্ট মালিকসহ তিন জনকে অপহরণ করেছে বনদস্যুরা।
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১৭ সময়
সুন্দরবনে রিসোর্ট মালিকসহ ২ পর্যটককে অপহরণ, মুক্তিপণ দাবি ছবি : সংগৃহীত

সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের কেনুয়ার খালের মুখ থেকে রিসোর্ট মালিকসহ তিন জনকে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বনের অভ্যন্তরে ঘোরার সময় এ ঘটনা ঘটে। নিখোঁজদের পরিবারের দাবি, জিম্মি থাকা তিনজনের মুক্তির বিনিময়ে দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।


অপহৃতরা হলেন, গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং ঢাকা থেকে আসা দুই পর্যটক মো. সোহেল ও মো. জনি।


অপহৃতদের উদ্ধারে কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করেছে।  

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকা থেকে আসা চার পর্যটক সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত গোলকানন রিসোর্টে ওঠেন। বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক বোটে করে কেনুয়ার খালে ঘুরতে যান। এ সময় একদল বনদস্যু বোটের গতিরোধ করে দুই নারী পর্যটকসহ পাঁচজনকে ধরে নিয়ে যায়।


তবে ওইদিন রাতেই দুই নারী পর্যটককে ছেড়ে দিলেও রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে দস্যুরা।

সুন্দরবনের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, অপহরণের খবর তারা শুনেছেন, তবে কোন দস্যু বাহিনী এই কাজ করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, অপহৃতদের উদ্ধারে থানা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ তৎপরতা শুরু হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী