ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দা কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত এনসিপির নারী শক্তির সদস্য সচিব হলেন পাইলট ফারিয়াল হামিদ ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন: নেতৃত্বে নাহিদ ও আখতার মিরপুরে হকারমুক্ত ফুটপাতে স্বস্তি, গুলিস্তানে সড়ক দখল যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন তিনি।


সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের সফর ও সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন খলিলুর রহমান। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তিনি মূলত পরিচ্ছন্ন জ্বালানি, জলবায়ু অর্থায়ন এবং মানুষের জীবন ও উপকূলীয় জনপদ সুরক্ষার ওপর গুরুত্ব দেবেন। প্রথম অগ্রাধিকার হিসেবে তিনি প্যারিস জলবায়ু চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করেন। এ লক্ষ্য অর্জনে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো, সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাসের নির্গমন কমানোর উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার ওপর জোর দেবেন তিনি।


দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে জলবায়ু অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, দীর্ঘমেয়াদে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সহযোগিতায় সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার দাবি তুলে ধরবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।


তৃতীয় অগ্রাধিকার হিসেবে তিনি মানুষের জীবন রক্ষা এবং উপকূলীয় ও স্থানীয় জনপদের নিরাপত্তার বিষয়টি সামনে আনবেন। এ জন্য আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করা এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি। সফরসূচি অনুযায়ী, জাতিসংঘের দায়িত্ব পালনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে সেখান থেকেই সরাসরি তুরস্কে যাবেন খলিলুর রহমান। এরপর আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের জলবায়ু-সংক্রান্ত অগ্রাধিকারগুলো বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী