ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার

দেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের ভক্তদের জন্য এসেছে আবেগঘন এক খবর। দীর্ঘ ২৭ বছরের পথচলায় কখনও ব্যান্ড থেকে দূরে
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ৩:১৬ সময়
লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার

দেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের ভক্তদের জন্য এসেছে আবেগঘন এক খবর। দীর্ঘ ২৭ বছরের পথচলায় কখনও ব্যান্ড থেকে দূরে না থাকা প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি’কস্তা ব্যক্তিগত কারণে সাময়িক বিরতিতে যাচ্ছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন এবং আরও কিছু সময় দেশের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন। সম্প্রতি ব্যান্ডটির পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সদস্যরা ভক্তদের এ তথ্য জানান। সেখানে লিংকন বলেন, জীবনের বিশেষ কিছু পরিস্থিতির কারণে তাকে দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে হচ্ছে। গত ২৭ বছরে তিনি কখনও ব্যান্ডের কার্যক্রম থেকে দূরে ছিলেন না, তবে এবার বাস্তবতার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।


তবে লিংকনের অনুপস্থিতিতে ব্যান্ডের কার্যক্রম বন্ধ থাকছে না। ভক্তদের জন্য নিয়মিত মঞ্চ পরিবেশনা চালিয়ে যেতে তার সম্মতিতেই নতুন ট্যুরিং ভোকাল হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন। লিংকন মনে করেন, একজন ব্যক্তির চেয়ে একটি ব্যান্ড বা প্রতিষ্ঠানের অস্তিত্ব অনেক বড়। তাই তার অনুপস্থিতির কারণে যেন আর্টসেলের যাত্রা থেমে না যায় এবং ভক্তরা যেন প্রিয় ব্যান্ডকে মঞ্চে দেখতে পারেন, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন দায়িত্ব পাওয়া বখতিয়ার সম্পর্কে লিংকন বলেন, তিনি একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী এবং সংগীতশিল্পী। পাশাপাশি ব্যান্ডটির ইতিহাস, আবেগ ও দর্শনও তিনি ভালোভাবে বোঝেন। তবে ভক্তদের প্রতি তার বিশেষ অনুরোধ, কেউ যেন তুলনার মানসিকতা না রাখেন এবং বখতিয়ারকে তার নিজস্ব যোগ্যতায় মূল্যায়ন করেন। অন্যদিকে ব্যান্ডের অন্যান্য সদস্যরা জানান, লিংকনকে ছাড়া আর্টসেলকে কল্পনা করা কঠিন। গত কয়েক মাস তার অনুপস্থিতিতে তারা কোনো মঞ্চ পরিবেশনায় অংশ নিতে পারেননি। ভক্তদের অনুরোধ এবং ব্যান্ডের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই বখতিয়ারকে বেছে নেওয়া হয়েছে।


নতুন দায়িত্ব নিয়ে বখতিয়ার হোসাইন বলেন, আর্টসেল দেশের সংগীতাঙ্গনের একটি ঐতিহ্য। লিংকনের জায়গা নেওয়ার প্রশ্নই আসে না। তবে এই ব্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগকে তিনি নিজের সংগীতজীবনের অন্যতম বড় সম্মান হিসেবে দেখছেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন ভক্তদের প্রত্যাশা পূরণ করতে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক