ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪ সময়
১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে : ধর্ম উপদেষ্টা ছবি : সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’ আজ সোমবার (২৯ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসনের হলরুমে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।


ধর্ম উপদেষ্টা বলেন, ‘জাতি এখন একটি নির্বাচনের আবহে প্রবেশ করেছে। আমরা চাই জনগণের সরাসরি ভোটে যারা ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় আসবেন, তাদের হাতেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। এটিই আমাদের কমিটমেন্ট (প্রতিশ্রুতি)। আমরা দায়িত্ব শেষ করে পূর্বের ঠিকানায় ফিরে যাব—এভাবেই আমরা এগোচ্ছি।


তিনি আরো বলেন, ‘নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।’


ময়মনসিংহে দীপু হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।


যারা এই হত্যাকাণ্ডে জড়িত কিংবা সহযোগিতা করেছে, তাদের সবাইকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ এ বিষয়ে তিনি আরো বলেন, ‘এটা একটি মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা, যা কখনোই কাম্য নয়। ধর্ম অবমাননার অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইন রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। যদি কেউ অপরাধ করে থাকে, তার বিচার আদালতেই হবে-পিটিয়ে হত্যা কিংবা পুড়িয়ে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ড. আ ফ ম খালিদ হোসেন আরো বলেন, ‘ধর্ম শান্তি, মানবতা ও সহনশীলতার শিক্ষা দেয়। ধর্মের নামে সহিংসতা চালানো ধর্মের মৌলিক শিক্ষার পরিপন্থী। তাই এ ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’


কর্মশালার প্রসঙ্গে তিনি বলেন, ‘নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। এ ছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, নৈতিক শিক্ষার প্রসার এবং সামাজিক সহিংসতা রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা