ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরের
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৮ সময়
নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরের জন্য হবে নির্বাচন, কিন্তু গণভোট শত বছরের জন্য। গণভোটের মাধ্যমে বাংলাদেশটাকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি। নতুন বাংলাদেশ ভিতটা এর মাধ্যমে গড়তে তুলতে পারি।


বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।


প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারেও উদ্ভুদ্ধ করতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। তফসিলের পর কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেয়ার নির্দেশ দেন তিনি।


তিনি আরও বলেন, গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে হবে। ভোটারদের বোঝাতে হবে যে আপনারা মন ঠিক করে আসুন 'হ্যাঁ'-তে ভোট দেবেন নাকি 'না'-তে ভোট দেবেন।


আগের একাধিক নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিগত আমলে নির্বাচন নয় প্রতারণা হয়েছে। আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়। বরং এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। 


এ সময় ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা