ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয়
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২ সময়
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক ছবি : সংগৃহীত

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু আটক করেছে।


সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন৷ 


এর আগে, সোমবার ৬টায় নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)'র আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এসএ থেকে প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে গরুগুলো আটক করে বিজিবি৷ 


বিজিবি জানায়, বোদা উপজেলা বড়শশী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু আটক করে। একই সময়ে সরদারপাড়া বিওপির আরেকটি টহল দল একই এলাকায় পৃথক অভিযানে আরও একটি ভারতীয় গরু আটক করে। এভাবে পৃথক দুটি অভিযানে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানকৃত মোট তিনটি গরু উদ্ধার করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।


এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা