ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকার অদূরে কেরানীগঞ্জের কিছু এলাকায় আজ সোমবার (৮ ডিসেম্বর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ছবি : সংগৃহীত

রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকার অদূরে কেরানীগঞ্জের কিছু এলাকায় আজ সোমবার (৮ ডিসেম্বর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এসব এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।


রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।


এতে বলা হয়— ঢাকা জেলার কেরানীগঞ্জে উপজেলার হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন সোমবার উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাহ্মণগাঁও ও বসুন্ধরা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা