ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

প্রায় দুই লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন, শীর্ষে সৌদি আরব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়
প্রায় দুই লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন, শীর্ষে সৌদি আরব ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৫২৭ জন বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে এক লাখ ৭৫ হাজার ৫৭৩ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৮ জন নারী।


আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়।


এই অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ সৌদি আরব থেকে আবেদন এসেছে ৩৮ হাজার ৩৭৪ জন। এরপর যুক্তরাষ্ট্র থেকে ১৯ হাজার ২২৭ জন প্রবাসী ভোটার আবেদন করেছেন।


প্রবাসীরা ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৮ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখার কথা জনিয়েছিল ইসি।


এদিকে, অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধও করেছে ইসি।


এদিকে, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করার কথাও জানায় ইসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা