ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

'নিউমুরিং টার্মিনাল' পরিচালনা নিয়ে ২ বিচারপতির ভিন্ন রায়

চট্টগ্রাম বন্দরের 'নিউমুরিং টার্মিনাল' পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রক্রিয়া নিয়ে ভিন্নমতের রায় দিলেন হাইকোর্ট। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪১ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪১ সময়
'নিউমুরিং টার্মিনাল' পরিচালনা নিয়ে ২ বিচারপতির ভিন্ন রায় ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের 'নিউমুরিং টার্মিনাল' পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রক্রিয়া নিয়ে ভিন্নমতের রায় দিলেন হাইকোর্ট। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রায়ে বলেছেন, চুক্তি প্রক্রিয়া অবৈধ। বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে পারবে না অন্তর্বর্তী সরকার। আর কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করে দিয়েছেন। এক্ষেত্রে বিষয়টি তৃতীয় বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 


এর আগে, গত ২৫ নভেম্বর, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার বিষয়ে করা চুক্তি নিয়ে দায়ের করা রুলের শুনানি শেষে, রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। 


রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সাথে জড়িত। নির্বাচিত সরকার ছাড়া বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দিতে পারে না অন্তর্বর্তী সরকার। 


যদিও পরে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার এই ক্ষমতা রাখে বলেও জানান তিনি।


এর আগে, গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা