ঢাকা | |

আইপিএল দ্বিতীয় আসর ড্রাফটে আছেন দুই বাংলাদেশি নারী

নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল ) দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী বছর। যার নিলাম অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৪৭ সময়
আইপিএল দ্বিতীয় আসর ড্রাফটে আছেন দুই বাংলাদেশি নারী ছবি : সংগৃহীত
নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল ) দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী বছর। যার নিলাম অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে ৯ ডিসেম্বর। এবারের আসরে ড্রাফটে আছেন দুই বাংলাদেশি নারী ক্রিকেটার। তারা হচ্ছেন পেসার মারুফা আকতার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খান।

ড্রাফট থেকে মোট ১৬৫ জন ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। যেখানে সর্বোচ্চ ৫০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে আসন্ন আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার দিয়েন্দ্র ডোটিন ও অস্ট্রেলিয়ার কিম গার্থ। নিলামে ১৬৫ ক্রিকেটার থাকলেও সেখান থেকে দল পাবেন মাত্র ৩০ জন। মাত্র ৯টি স্লট খালি রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য।

নিলামে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে ১০৪ জন ভারতীয়, বাকি ৬৪ জন বিদেশি। এছাড়াও ১৫ ক্রিকেটার আছেন সহযোগী দেশ থেকে। সবমিলিয়ে নাম জমা দেওয়া ক্রিকেটারদের মধ্যে ৫৬ জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া বাকি ১০৯ জন এখনও অভিষেক হয়নি।

দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের নিলামে রয়েছেন চার বিদেশি ক্রিকেটার। তারা হলেন অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম, দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইল ও ইংল্যান্ডের অ্যামি জোনস। এর আগে অভিষেক আসরেও সাদারল্যান্ড এবং গার্থ খেলেছিলেন। পাঁচ দলের এই ফ্র্যাঞ্চাইজি আসর শুরু হতে পারে ফেব্রুয়ারি-মার্চ মাসে।

আইপিএলের প্রথম আসরে হারমনপ্রীতি কৌরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা জিতেছিল। ফাইনালে তারা হারিয়েছিল সাবেক অজি অধিনায়ক মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু