ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন ভোট চলাকালে মস্কোয় ইউক্রেনের হামলা, তবুও পুতিনের দলের বড় জয় নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষে আহত ১০ ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ইংল্যান্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময়
ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ইংল্যান্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত মেক্সিকো সিটির পরিবেশ নিয়ে উদ্বিগ্ন ইংলিশ শিবির। কারণ, এমন উচ্চতায় খেলার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি দলটি। ফুটবল বিশ্লেষকদের মতে, উচ্চতায় খেলার অভিজ্ঞতা থাকায় স্বাগতিকদের তুলনায় ইংল্যান্ডের খেলোয়াড়দের শারীরিকভাবে বেশি চাপে পড়তে হতে পারে। কম অক্সিজেনের পরিবেশে দৌড়ানো ও দীর্ঘ সময় খেলার বিষয়টি তাদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।


আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উচ্চতাজনিত শারীরিক সমস্যা কমাতে বিশেষ ধরনের একটি ওষুধ ব্যবহারের অনুমতি পেয়েছে ইংল্যান্ড দল। ওষুধটির কার্যকর উপাদান ফুসফুসে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং শরীরে অক্সিজেন সরবরাহ বাড়াতে সহায়তা করতে পারে বলে চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করেন। যেহেতু ওষুধটির উপাদান বিশ্ব ক্রীড়াঙ্গনের নিষিদ্ধ তালিকায় নেই, তাই এর ব্যবহার কোনো নিয়ম লঙ্ঘনের মধ্যে পড়ে না। বিশেষজ্ঞদের মতে, এটি খেলোয়াড়দের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে এবং উচ্চতার কারণে সৃষ্ট ক্লান্তি মোকাবিলায় সহায়ক হতে পারে।


তবে ইংল্যান্ডের উদ্বেগ শুধু মাঠের পরিবেশ নিয়েই নয়। দলটির অবস্থানস্থলের তথ্য প্রকাশ হয়ে যাওয়ায় নিরাপত্তা নিয়েও সতর্ক থাকতে হচ্ছে। এজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই মেক্সিকো সিটিতে পৌঁছেছে ইংলিশ দল। দলের কোচ টমাস টুখেলও বিষয়টি নিয়ে হালকা রসিকতা করলেও উচ্চতার প্রভাব এবং দর্শকদের চাপ সম্পর্কে সতর্ক থাকার কথা জানিয়েছেন। মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত শেষ ষোলোর ম্যাচটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক