ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জয়াসুরিয়া

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের কাছে ৫ রানে হারের পর, শ্রীলঙ্কার
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:১৩ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:১৩ সময়
কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জয়াসুরিয়া

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের কাছে ৫ রানে হারের পর, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার একদিন পর তিনি এই ঘোষণা দেন। পাল্লেকেলেতে ওই হারের পর জয়াসুরিয়া জানান, তার মনে হয়েছে এবার দায়িত্বটা অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে।

এছাড়া, জয়াসুরিয়া বলেন, "প্রায় দুই মাস আগে ইংল্যান্ড সিরিজ চলাকালে ইঙ্গিত দিয়েছিলাম, আমি এই পদে বেশিদিন থাকার আশা রাখি না। ভেবেছিলাম বিশ্বকাপে ভালো ফল এনে সুন্দরভাবে বিদায় নেব, কিন্তু সেটা আর হলো না।"

তবে, জয়াসুরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-কে পদত্যাগপত্র দেননি। তিনি জানান, তার চুক্তি আগামী জুন পর্যন্ত। ১৩ মার্চ শ্রীলঙ্কার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল, তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি সিরিজটি অনিশ্চিত করে দিয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রধান কোচের দায়িত্ব নেন সনাৎ জয়াসুরিয়া। তার অধীনে শ্রীলঙ্কা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জয় পায় এবং ভারতকে হারিয়ে ২৭ বছর পর ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজ জেতে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’