ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ আসরের ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের পারিশ্রমিক এখনও সম্পূর্ণ পরিশোধ হয়নি বলে জানা গেছে। বিষয়টি
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৫৭ সময়
বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ আসরের ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের পারিশ্রমিক এখনও সম্পূর্ণ পরিশোধ হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক ক্রিকেটার। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ঢাকার পক্ষ থেকে এখনো তিন কোটি টাকার বেশি বকেয়া পরিশোধ করা হয়নি। তিনি বলেন, চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের ২৫ শতাংশ অর্থ ম্যাচ শুরুর আগে, ৫০ শতাংশ টুর্নামেন্ট চলাকালে এবং বাকি ২৫ শতাংশ ৪৫ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। অন্যান্য দল তাদের অর্থ পরিশোধ করলেও ঢাকা ক্যাপিটালস এখনো তা করেনি।


তিনি আরও জানান, খেলোয়াড়দের অভিযোগ পাওয়ার পর ম্যানেজমেন্টকে বার্তা দেওয়া হয়েছে এবং সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এর আগে ফেব্রুয়ারির ২৭ তারিখে ঢাকার ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ করা হয়েছিল, তবে তাতে কোনো অগ্রগতি হয়নি। মিঠুর ভাষ্য অনুযায়ী, এখন প্রায় ৬০ দিন পার হয়ে গেছে এবং এই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি জানান, ঢাকা ক্যাপিটালসের কাছে থাকা ব্যাংক গ্যারান্টি ও চেকের মাধ্যমে খেলোয়াড়দের অর্থ সুরক্ষিত রয়েছে, যার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। ব্যাংক গ্যারান্টির মেয়াদ ১৫ মে পর্যন্ত কার্যকর থাকবে।


তিনি আরও বলেন, কিছু খেলোয়াড়কে আংশিকভাবে ৫০ থেকে ৬০ লাখ টাকা পরিশোধ করা হলেও তা মোট বকেয়ার তুলনায় অপ্রতুল। আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা