ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ফরিদপুর বিভাগ হবে, সিটি কর্পোরেশনও হবে: শামা ওবায়েদ

ফরিদপুরের সার্বিক উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে জেলাটিকে বিভাগে উন্নীত করা এবং পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা প্রয়োজন
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ১০:৬ সময়
ফরিদপুর বিভাগ হবে, সিটি কর্পোরেশনও হবে: শামা ওবায়েদ

ফরিদপুরের সার্বিক উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে জেলাটিকে বিভাগে উন্নীত করা এবং পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোড এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ বলেন, ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা হলো বিভাগ ও সিটি কর্পোরেশনের মর্যাদা অর্জন করা। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাচনের আগে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। জনগণের সহযোগিতা পেলে ভবিষ্যতে ফরিদপুরকে বিভাগ এবং সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের পানি সংকট নিরসনে তিস্তা ব্যারেজ বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।


কৃষকদের সমস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষক ক্ষতির মুখে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষিপণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে কৃষকরা উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান। শিক্ষা খাতের উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। ফরিদপুরকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও জানান তিনি। তার মতে, শিক্ষা, অবকাঠামো ও প্রশাসনিক উন্নয়নের মাধ্যমে ফরিদপুরকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত করা সম্ভব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার