ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ পাবনায় শিবির-ছাত্রদল কর্মীদের মারামারিতে আহত ৩, অতিরিক্ত পুলিশ মোতায়েন রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র: ভবনের মেরামতকাজ চলছে, দরকার চিকিৎসা সরঞ্জাম গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল ৩ মাসেই কেরানীগঞ্জে যাবে: ডিএমপি কমিশনার

আমার আইকিউ ‘সবচেয়ে বেশি’, চাচার কাছ থেকেই পেয়েছি: ট্রাম্প

নিজের বুদ্ধিমত্তা নিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, তার আইকিউ নাকি
  • আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:৬ সময়
  • আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:৬ সময়
আমার আইকিউ ‘সবচেয়ে বেশি’, চাচার কাছ থেকেই পেয়েছি: ট্রাম্প

নিজের বুদ্ধিমত্তা নিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, তার আইকিউ নাকি ‘সবচেয়ে বেশি’। শুধু তাই নয়, নিজের এই বুদ্ধিমত্তার পেছনে তিনি প্রয়াত চাচা জন ট্রাম্পের জিন ও মেধার প্রভাবের কথাও বলেছেন। সম্প্রতি ‘টাইম’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরানের যুদ্ধ এবং মূলধারার গণমাধ্যমের সঙ্গে বিরোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ট্রাম্প। সেখানেই ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে বিশ্বাস করার প্রসঙ্গে নিজের আইকিউয়ের কথা তুলে ধরেন তিনি।


ট্রাম্প বলেন, তার প্রয়াত চাচা জন ট্রাম্প দীর্ঘ ৪১ বছর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটিতে ছিলেন। নিজের বক্তব্যে তিনি জানান, তিনি জেনেটিকসে বিশ্বাস করেন এবং বিষয়টি বোঝেন। তার দাবি, চাচার কাছ থেকে পাওয়া জিন ও বুদ্ধিমত্তার কারণেই নিজের মেধার এমন বৈশিষ্ট্য তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের চাচা জন ট্রাম্প ছিলেন এমআইটির প্রকৌশল বিভাগের অধ্যাপক। চিকিৎসায় রেডিয়েশনের প্রয়োগ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ১৯৮৫ সালে তিনি ‘ন্যাশনাল মেডেল অব সায়েন্স’ পদক লাভ করেন।


তবে চাচার বুদ্ধিমত্তা থেকে নিজের আইকিউয়ের ব্যাখ্যা দেওয়ার ট্রাম্পের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন, বংশগতি কীভাবে কাজ করে এবং একজন চাচার মেধা সরাসরি তার ভাতিজার আইকিউ নির্ধারণ করে কি না। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ট্রাম্প জেনেটিকসের বিষয়টি সঠিকভাবে বুঝছেন না। ওই ব্যবহারকারীর যুক্তি, চাচা বাবা না হওয়ায় চাচার বুদ্ধিমত্তাকে সরাসরি ভাতিজার আইকিউয়ের কারণ হিসেবে দেখানো যায় না।


আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, কারও চাচা বুদ্ধিমান হলেই যে ভাতিজাও একইভাবে বুদ্ধিমান হয়ে যাবে, এমন সরাসরি সম্পর্ক নেই। আরেকজন ট্রাম্পের বক্তব্য নিয়ে ব্যঙ্গ করে বলেন, চাচার বুদ্ধিমত্তা থাকলেই ভাতিজার আইকিউ বেশি হবে—এমন দাবি অস্বাভাবিক। তবে নিজের চাচার মেধা ও ‘ভালো জিন’ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন বক্তব্য ও নির্বাচনী প্রচারণায় তিনি জন ট্রাম্পের মেধার কথা উল্লেখ করেছেন।


মূলত, নিজের আইকিউকে সর্বোচ্চ বলে দাবি করা এবং সেই দাবির সঙ্গে চাচার জিন ও বুদ্ধিমত্তাকে যুক্ত করাই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে ট্রাম্পের নির্দিষ্ট আইকিউ কত—এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য পরীক্ষার ফল তিনি এই বক্তব্যে উপস্থাপন করেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা