ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

গোপালগঞ্জে খেলনার পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন স্থানীয়
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ১০:৭ সময়
গোপালগঞ্জে খেলনার পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের পরিচয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের পোশাক পরে এক ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন এবং বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে উপস্থিত জনতা তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি ছুরি এবং পুলিশের ব্যবহৃত পোশাকসদৃশ একটি কোট উদ্ধার করা হয়।


পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফাঁড়ি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা সামগ্রী জব্দ করা হয়েছে এবং তিনি কী উদ্দেশ্যে পুলিশের পরিচয় ব্যবহার করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়