ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই— বাড়াবাড়ি করবেন না’ বড় পতনের পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি!

আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি

ইউরোপ যাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু দালালের প্রতারণায় হারিয়েছেন লাখ লাখ টাকা। শেষ পর্যন্ত সেই কষ্ট, হারানো টাকা ফিরে
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৫ সময়
আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি

ইউরোপ যাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু দালালের প্রতারণায় হারিয়েছেন লাখ লাখ টাকা। শেষ পর্যন্ত সেই কষ্ট, হারানো টাকা ফিরে পাওয়ার আকুতি আর নিরাপদে বিদেশ যাওয়ার প্রার্থনা লিখে মহান আল্লাহর কাছে চিঠি পাঠালেন এক প্রতারিত বিদেশগামী। অবিশ্বাস্যভাবে সেই চিঠিই পাওয়া গেল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে। শনিবার সকালে চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হলে বিপুল পরিমাণ টাকার সঙ্গে পাওয়া যায় ওই চিঠি।


চিঠিতে ওই ব্যক্তি নিজের ইউরোপযাত্রা যেন সহজ ও নিরাপদ হয়, সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা নিশ্চিত করার আকুতিও জানিয়েছেন তিনি। তার প্রার্থনা, কোনো বিদেশগামী যেন দালালের প্রতারণার শিকার না হন। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারীদের উপযুক্ত বিচার এবং তাদের হেদায়েত কামনা করেছেন ওই ব্যক্তি। চিঠিতে তিনি লিখেছেন, তার মতো প্রতারণার শিকার হয়ে যেন আর কোনো পরিবার নিঃস্ব না হয়।


শুধু হারানো টাকা ফিরে পাওয়াই নয়, প্রতারণার কারণে তৈরি হওয়া শোক ও কষ্ট থেকে মুক্তি, ধৈর্য, মানসিক শান্তি এবং হালাল রিজিকের জন্যও দোয়া করেছেন তিনি। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন—‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে। এদিকে চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলার ঘটনায় পাওয়া গেছে মোট ৫১ বস্তা টাকা। শনিবার সকাল ৭টায় ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খোলা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ।


দানবাক্সগুলো পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাংকের পাশাপাশি নতুন করে আরও দুটি ট্রাংক যুক্ত করা হয়েছিল। বিপুল পরিমাণ অর্থের মধ্যে পাওয়া ওই ছোট্ট চিঠিটি যেন এক প্রতারিত মানুষের অসহায়ত্ব, স্বপ্ন এবং আল্লাহর কাছে শেষ আশ্রয়ের এক হৃদয়স্পর্শী বার্তা হয়ে সামনে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়