ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-আগুন

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৪ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৪ সময়
পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-আগুন
পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে এক স্থানীয় সংবাদকর্মী হামলা ও লাঞ্ছনার শিকার হন। তাঁর ক্যামেরাও ভাঙচুর করা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌরসভার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি এলাকায় উত্তেজনা চলছিল। দুই পক্ষের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সভা শেষে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিএনপি সমর্থিত উত্তেজিত লোকজন ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়। সংঘর্ষের মধ্যেও কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ ও ‘নৌকা নৌকা’ স্লোগান দিতে দেখা যায়। তাদের কয়েকজনের হাতে ঢাল, সরকি, ফালা ও টেটার মতো দেশীয় অস্ত্র ছিল বলে জানা গেছে।

সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়