ঢাকা | |

মধ্যরাতে মোমবাতি প্রজ্জ্বলন করে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা সদরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২০ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২০ সময়
মধ্যরাতে মোমবাতি প্রজ্জ্বলন করে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা সদরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা সদরের একটি নির্দিষ্ট স্থানে এই কর্মসূচি পালন করা হয়। পরে এই কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নেতা–কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে নিয়ে সমবেত হন। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি ছিল।


ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা দেখা যায়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে আরও দেখা যায়, উপস্থিত অনেকেই মুখে মাস্ক পরে ছিলেন।


স্থানীয়ভাবে এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর