ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’

বজ্রপাতের শঙ্কায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স-ইরাক ম্যাচ সাময়িকভাবে বন্ধ

যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:১১ সময়
বজ্রপাতের শঙ্কায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স-ইরাক ম্যাচ সাময়িকভাবে বন্ধ

যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন প্রথমার্ধের শেষ দিকে নিকটবর্তী এলাকায় বজ্রঝড়ের আশঙ্কা দেখা দিলে ফিফা খেলা বন্ধের সিদ্ধান্ত নেয়। স্টেডিয়ামের বড় স্ক্রিনে সতর্কবার্তা প্রদর্শন করে দর্শকদের দ্রুত গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশের পরপরই গ্যালারি প্রায় ফাঁকা হয়ে যায়। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্বিতীয়ার্ধ শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


ফিফার নিয়ম অনুযায়ী, বজ্রপাতের ঝুঁকি থাকলে সর্বশেষ ঝড়ের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরই খেলা পুনরায় শুরু করা যায়। ম্যাচ স্থগিত হওয়ার আগে ফ্রান্স দল এগিয়ে ছিল ১–০ গোলে। খেলার ১৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত বাঁ-পায়ের শটে গোল করেন। এটি চলতি বিশ্বকাপে তার তৃতীয় গোল।


বিরতির আগে পর্যন্ত এই একমাত্র গোলেই ফ্রান্স এগিয়ে ছিল। তবে খেলা কবে আবার শুরু হবে, তা নির্ভর করছে আবহাওয়ার পরিস্থিতির ওপর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ