ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষতা-নির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম শিক্ষা মূল্যায়ন
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ৩:২ সময়
বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষতা-নির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম শিক্ষা মূল্যায়ন ও প্রকাশনা প্রতিষ্ঠান কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে দেশের শিক্ষা খাতের সামগ্রিক উন্নয়ন, পাঠ্যক্রম সংস্কার, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কেমব্রিজের প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলে শিক্ষা উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।


প্রতিনিধি দল সরকারের শিক্ষা সংস্কার কার্যক্রম এবং শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগের প্রশংসা করে। একই সঙ্গে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরে সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরে। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষাকে আরও বাস্তবমুখী, কর্মসংস্থান-উপযোগী এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নিয়েছে। নতুন শিক্ষানীতিতে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষার বিস্তার এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, একটি উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দক্ষ শিক্ষক তৈরির বিকল্প নেই। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক শিক্ষণ পদ্ধতিকে দেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ সময় শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বও তুলে ধরা হয়। বিশেষ করে বিএনসিসি ও রোভার স্কাউট কার্যক্রমকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। বৈঠকের শেষে শিক্ষা খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল