ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়
ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্সিগুলো অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আদায় করা ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশি কার্যালয় অথবা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। নতুন নির্দেশনায় ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত অনুসরণের কথা বলা হয়েছে।


নির্দেশনা অনুযায়ী, দূতাবাস নির্ধারিত হার অনুসারে ভিসা ফি সংগ্রহ করতে হবে এবং সংশ্লিষ্ট দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের দেওয়া চালানপত্র সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি প্রতিটি আবেদনকারীর কাছ থেকে আদায় করা অর্থের বিস্তারিত তথ্যও সংরক্ষণ করতে হবে। এছাড়া বিদেশে অর্থ পাঠানোর আগে প্রযোজ্য সব ধরনের কর যথাযথভাবে পরিশোধ বা কর্তনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে নিয়ম মেনে অর্থ প্রেরণ নিশ্চিত হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।


সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় ভিসা আবেদন সংক্রান্ত আর্থিক লেনদেন আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। একই সঙ্গে ভিসা ও কনস্যুলার সেবা গ্রহণকারীদের জন্য অর্থ পরিশোধ এবং বিদেশে ফি প্রেরণের পুরো প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি কার্যকর ও ঝামেলামুক্ত হবে। বাংলাদেশ ব্যাংকের আশা, নতুন নির্দেশনা বাস্তবায়নের ফলে আন্তর্জাতিক লেনদেনে শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং ভিসা প্রসেসিং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান