বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে ইশরাক হোসেনকে আহ্বায়ক, কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব এবং ড. কে এম আই মন্টিকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
এদিকে, দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, নতুন এই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রজন্মকে সংগঠিত করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলের নীতি-আদর্শ নবীন প্রজন্মের মাঝে বিস্তারে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন